৪০০ পিস ইয়াবাসহ আটক ৩

দামুড়হুদায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

আপলোড তারিখঃ 2025-10-20 ইং
৪০০ পিস ইয়াবাসহ আটক ৩ ছবির ক্যাপশন:

দামুড়হুদায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল রোববার বিকেল ৫টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের বিভাগীয় পরিদর্শক শাহ জালাল খান। গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 


    অভিযানে আটককৃতরা হলেন, দামুড়হুদার গুলশানপাড়ার আনসার আলী মোল্লার ছেলে রাসেল মোল্লা পিন্টু (২৬), একই এলাকার আসিকুর রহমান মিন্টুর ছেলে সবুজ (২৪) ও দশমীপাড়ার মৃত তোফাজ্জেল হোসেন মিন্টুর ছেলে জাহিদ হাসান (৩০)।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দামুড়হুদার গুলশানপাড়া এলাকায় রাসেল মোল্লা পিন্টুর মিষ্টি তৈরির গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে তিনজনকে সন্দেহজনক অবস্থায় পাওয়া যায়। পরে তল্লাশিতে রাসেলের পরিহিত লুঙ্গির কোচর থেকে একটি নীল পলিথিনে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তার বসতঘরের ওয়ারড্রোবের ড্রয়ারে রাখা আরও দুটি প্যাকেটে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় জব্দকৃত মোট ইয়াবার সংখ্যা ৪০০ পিস। এ ঘটনায় আটককৃত তিনজনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে। 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক শাহ জালাল খান বলেন, ‘বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।’ 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)