ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় এক যোগদান অনুষ্ঠানে বিএনপি, সনাতন ধর্মাবলম্বীর একজন এবং বিভিন্ন রাজনৈতিক দলের ১০৫ জন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গতকাল রোববার বিকেল ৫টায় শংকরচন্দ্র ইউনিয়ন ভূমি অফিসের সামনের মাঠে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং জামায়াতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান।
সনাতন ধর্মাবলম্বী প্রভাত অধিকারী বলেন, 'জামায়াতে ইসলামীর নীতি-আদর্শ আমার কাছে ভালো লেগেছে। তাই আজ রাসেল ভাইয়ের হাতে হাত রেখে জামায়াতে ইসলামীতে যোগ দিলাম।'
সরোজগঞ্জ বাজার ইউনিট সভাপতি মাসুম বিল্লাহ হাওলাদারের সভাপতিত্বে ও সদর থানা প্রচার সম্পাদক মোহাম্মদ মামুন হাওলাদারের উপস্থাপনায় প্রধান অতিথি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, 'আজ যারা জামায়াতে যোগ দিয়েছেন, আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা চাই বৈষম্যমুক্ত, মাদকমুক্ত এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে। আপনাদের সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ জনগণ জাতীয় নির্বাচনে সত্য ও ন্যায়ের প্রতীক জামায়াতকেই বেছে নেবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ইউনিট সদস্য মো. আব্দুর রউফ, সদর উপজেলা আমির বেলাল হোসাইন, যুব বিভাগের জেলা সেক্রেটারি মো. আরিফুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মো. গোলাম রসুল, সহকারী সেক্রেটারি সাজিবুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, জেলা এইচআরডি সম্পাদক মো. আবু রায়হান, ইউনিয়ন আমির-সেক্রেটারিসহ বিভিন্ন দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
