গাংনীতে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2025-10-19 ইং
গাংনীতে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে র‌্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের অভিযানে ৪ কেজি গাঁজাসহ আসাদুজ্জামান বিজয় (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়ীয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। আটককৃত আসাদুজ্জামান বিজয় ওই গ্রামের জিয়ারত ইসলামের ছেলে। 


র‌্যাব সূত্রে জানা যায়, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের একটি দল মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় বিজয়ের কাছ থেকে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজয় স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাঁজা এনে নিজ এলাকা ও আশপাশে বিক্রি করছিল। এতে যুবসমাজ মাদকে আসক্ত হয়ে ধ্বংসের পথে ধাবিত হচ্ছিল।


ঘটনার পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি ১৯(ক) ধারায় গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)