ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের কৃষ্ণপুর বটতলা বাজারের অবকাঠামোগত ইউনিয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ২ লাখ ৯ হাজার ৭০ টাকা ব্যয়ে বাজারের মধ্যে প্লাটসোলিং ও পানি নিষ্কাশন কাজের উদ্বোধন করা হয়।
নেহালপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মিল্টন বিশ্বাসের সভাপতিত্ব্ েকাজের উদ্বোধন করেন প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলী, ইউনিয়ন জামায়াতের আমির লিটন মিয়া, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ, ইউনিয়ন জামায়াতের সহসভাপতি নুরুল আমিনসহ স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। -
