শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে

আলমডাঙ্গায় রিকশা-ভ্যান শ্রমিক সমাবেশে বক্তারা

আপলোড তারিখঃ 2025-10-19 ইং
শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা এরশাদ মঞ্চে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে রিকশা-ভ্যান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার এই সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন আলমডাঙ্গা উপজেলা সভাপতি মো. মেহেদী হাসান এবং সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন আলমডাঙ্গা পৌর সভাপতি মো. শাহিন সাহিদ।


‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান। ‎প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমির মো. রুহুল আমিন। ‎বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা সভাপতি মো. কাইয়ুম উদ্দিন হিরক।


‎
প্রধান অতিথি মো. আক্তারুজ্জামান বলেন, “শ্রমিকদের অবহেলিত রেখে বাংলাদেশ কখনোই বৈষম্যমুক্ত হতে পারে না। শ্রমিক ছাড়া দেশের কোনো উন্নতি ঘটানো সম্ভব নয়।তাই শ্রমিকদের মর্যাদা রক্ষা করা মানে জাতির মর্যাদা রক্ষা করা। ‎আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে বলতে চাই— শ্রমিক আল্লাহর বন্ধু, তাই তাদের সম্মান ও অধিকার নিশ্চিত করা আমাদের ঈমানী দায়িত্ব।


‎    রিকশা-ভ্যান চালকদের জন্য হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়ে জেলা আমির রুহুল আমিন বলেন, এই দেশের শ্রমজীবী মানুষই আমাদের আন্দোলনের শক্তি, আমাদের পরিবর্তনের প্রেরণা।‎ জুলাইয়ের গণ-অভ্যুত্থানে রিকশা-ভ্যান চালক ভাইয়েরা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন— আমরা সেই ত্যাগ কখনও ভুলব না।‎আপনাদেরই শক্তিতে আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো, ইনশাআল্লাহ। শ্রমিকদের ঐক্যের প্রচেষ্টায় আগামীর বাংলাদেশ ইনসাফভিত্তিক বাংলাদেশ হবে ইনশাআল্লাহ।
‎    ‎বিশেষ অতিথি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের আস্থা ও ভালোবাসার দল। আমরা শ্রমজীবী মানুষের দুঃখুকষ্ট বুঝি এবং তাদের পাশে থেকে কাজ করতে চাই। ‎আলমডাঙ্গার প্রতিটি শ্রমিক ভাই যেন তার ঘরে শান্তিতে থাকতে পারে— সেটাই আমাদের লক্ষ্য। ‎আমরা বিশ্বাস করি, এই সমাজে পরিবর্তন আনতে হলে প্রথমে শ্রমিকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে। ‎আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ।



সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)