ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সাত্তারের স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হাটবোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠে প্রগতি তরুণ সংঘ আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সামসুর রহমান বাবলু।
সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনিস উদ্দিন। তিনি বলেন, সাবেক অধ্যক্ষ আব্দুস সাত্তার ছিলেন একজন সাদামাটা মানুষ। তিনি শিক্ষকতা পেশায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। ছাত্র-ছাত্রীদের কাছে তিনি ছিলেন আদর্শ শিক্ষক। হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠা কাল থেকে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান কাইসার আহম্মেদ বাবলু, হাটবোয়ালিয়া গার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষক ফজলুর হক জোয়ার্দার, গাংনী পাইলট স্কুলের সাবেক প্রাধান শিক্ষক সিরাজুল ইসলাম, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউল হুদা, বালিকা বিদ্যালয়ের শিক্ষক শরিফুজ্জামান লাকী, কবি আসিফ জাহান, জিনারুল ইসলাম, কবি সিদ্দিকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, অধ্যক্ষ আব্দুস সাত্তার গত ১২ অক্টোবর ঢাকা নিউরো সায়েন্স হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরের দিন বাদ আসর জানাজা শেষে তাকে দাফন করা হয়।
