ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন

জামায়াত সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা

আপলোড তারিখঃ 2025-10-19 ইং
ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের আসন্ন নিয়মিত ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াতে ইসলামী সমর্থিত ঐক্যবদ্ধ ভাংবাড়ীয়া শিক্ষা উন্নয়ন পরিষদ। গতকাল শনিবার বিকেলে ভাংবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে প্যানেলটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি ইবাদুল হক।


প্রধান অতিথি ছিলেন জিএ থানা শাখা জামায়াতে ইসলামীর আমির আব্বাস উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থ সম্পাদক ইমরান হোসেন, নির্বাচন পরিচালক আব্দুল খালেক, ওয়ার্ড সভাপতি বোরহান উদ্দিন বুলু, সাবেক মেম্বার শফি উদ্দিন জোয়ার্দার, ভাংবাড়ীয়া দাখিল মাদ্রাসার সুপার রুহুল আমিনস প্রমুখ।


অনুষ্ঠানে ভাংবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমির খন্দকার মাসুদুর রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, শিক্ষা কেবল বইয়ের জ্ঞান নয়— এটি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের মিলিত এক আলোকিত দায়িত্ব। ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় আমাদের এলাকার গর্বিত প্রতিষ্ঠান। এর সুনাম ও গৌরব ধরে রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কমিটির মধ্যে আন্তরিকতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, নৈতিক ও আধুনিক শিক্ষার বিকাশ ঘটাতে একটি সৎ, নিবেদিতপ্রাণ ও জনকল্যাণে বিশ্বাসী পরিচালনা কমিটি গঠন করা এখন সময়ের দাবি।

শেষে বক্তারা শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়কে উন্নয়নের নতুন দিগন্তে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)