সকালে মা-বাবার কবর জিয়ারতের পর দিনব্যাপী শরীফুজ্জামানের কর্মসূচি

ধানের শীষ জনগণের আশা ও অধিকারের প্রতীক

আপলোড তারিখঃ 2025-10-18 ইং
সকালে মা-বাবার কবর জিয়ারতের পর দিনব্যাপী শরীফুজ্জামানের কর্মসূচি ছবির ক্যাপশন:

শনিবার (১৮ অক্টোবর) ব্যতিক্রমভাবে ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। ভোরে ছুটে যান নিজ পিতার প্রতিষ্ঠিত আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের পাঁচ কমলাপুর মাদরাসায়। ফজরের নামাজের পর মাদরাসা প্রাঙ্গণে মা-বাবার কবর জিয়ারত ও দোয়া করেন তিনি। এরপর মাদরাসার শিক্ষক ও অধ্যয়নরত ছাত্রদের সঙ্গে কুশল বিনিময় করেন শরীফুজ্জামান শরীফ।


এদিন তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন সকাল ৮টায়। চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর পানের হাটে ও আলুকদিয়া বাজারে এবং আলমডাঙ্গা উপজেলার চিৎলা ও খাদিমপুর ইউনিয়ন বিভিন্ন এলাকায় বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালান তিনি। হাটের পান বিক্রেতা ও ক্রেতাদের হাতে লিফলেট বিতরণ করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্ববান জানান। বেলা সাড়ে চারটায় সদর উপজেলার আলুকদিয়ার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ঝোড়া ঘাটা গ্রাম থেকে দ্বিতীয় দফা প্রচারণা শুরু করে জেলা বিএনপির এই নেতা। ধানের শীষের পক্ষে প্রচারণা চালান ২ নং ওয়ার্ডের পিরপুর ঢেরার মাঠ মোড়, মালতে পাড়া, বটতলা মোড়, বিশ্বাস পাড়া হয়ে ৪ নং ওয়ার্ডের টেইপুর ও রাজাপুর ও মনিরামপুর এলাকায়।


প্রচারণাকালে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘ধানের শীষ শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটি জনগণের আশা ও অধিকারেরও প্রতীক। আজ দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেতে চায়, গণতন্ত্র ফিরে পেতে চায়। বিএনপি বিশ্বাস করে, জনগণই শক্তির উৎস। তাই আমরা তৃণমূলের প্রতিটি মানুষের কাছে যাচ্ছি, তাদের কথা শুনছি এবং পরিবর্তনের বার্তা পৌঁছে দিচ্ছি।’


তিনি বলেন, ‘আগামী নির্বাচন হবে জনগণের সরকার প্রতিষ্ঠার লড়াই। আমাদের প্রতিদ্ব›দ্বী কোনো ব্যক্তি নয় বরং অন্যায়, দুঃশাসন ও ভয়ভীতির সংস্কৃতি। আমি বিশ্বাস করি, চুয়াডাঙ্গার মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে এবং ধানের শীষে ভোট দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ভ‚মিকা রাখবে।’ 


জেলা বিএনপির সাধারণ সম্পাদক আরও বলেন ‘আমাদের নেতা তারেক রহমান যে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা রূপরেখা দিয়েছেন, তা শুধু একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি হচ্ছে দেশকে পুনর্গঠনের মহাপরিকল্পনা। এই ৩১ দফায় রয়েছে প্রশাসনিক সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন, শিক্ষা, কৃষি ও স্বাস্থ্যখাতের পুনর্গঠন এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার স্পষ্ট পরিকল্পনা।’


শরীফুজ্জামান বলেন, ‘তারেক রহমান দেশের ভবিষ্যৎ নিয়ে যে স্বপ্ন দেখছেন, তা একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ার স্বপ্ন। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে এবং বাংলাদেশ হবে গণতন্ত্র ও জবাবদিহিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা মাঠ থেকে হাটে সেই বার্তাই পৌঁছে দিচ্ছি।’ 


ধানের শীষের পক্ষে দিনব্যাপী গণসংযোগ, মতবিনিময় ও প্রচারণায় শরীফুজ্জামান শরীফের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান রোকন, সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর (পৌর বিএনপি) আবুল হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম। 



এছাড়াও উপস্থিত ছিলেন চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস হাসান পাপেন, চিৎলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহাসিন আলী বিশ্বাস, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেরেগুল ইসলাম বিশ্বাস, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢালকান্দি, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক লাড্ডু, যুগ্ম সম্পাদক খাব্বাব হোসেন, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহŸায়ক মতিউর রহমান মিশর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক এম এ হাসান, যুগ্ম আহŸায়ক বিল্লাল হোসেন, সদর উপজেলা ওলামা দলের আহŸায়ক শরীফুজ্জামান সুমন।


আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, পৌর ছাত্রদলের সদস্য শাহারু আহমেদ, যুবদল নেতা সোহাগ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন  ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)