ছবির ক্যাপশন:
বিএনপির হাউলী ইউনিয়ন শাখার উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লোকনাথপুর সৌদিয়ান রিসোর্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল ওয়াহেদ ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু মিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মহিউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেকসহ হাউলী ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ডের সুপার ফাইভসহ প্রবীণ নেতৃবৃন্দ।
এসময় অতিথিরা চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবুর পক্ষে ধানের শীষ প্রতীককে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক নেতা-কর্মীকে ভোট চাওয়ার আহ্বান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আক্তার।
