জীবননগর ও দর্শনায় পৃথক কর্মসূচিতে রুহুল আমিন

মানবতার কল্যাণ সাধনে জামায়াত এসেছে

আপলোড তারিখঃ 2025-10-17 ইং
জীবননগর ও দর্শনায় পৃথক কর্মসূচিতে রুহুল আমিন ছবির ক্যাপশন:

জীবননগর ও দর্শনা অফিস:
জীবননগরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ এশা সংগঠনটির জীবননগর পৌর শাখার উদ্যোগে সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন।


তিনি বলেন, ‘আমরা জুলাইকে বুকে লালন করে এই ময়দানে কাজ করে যাচ্ছি। আমরা জনগণের সেবক হিসেবে আজীবন এই ভূমিতে কাজ করে যেতে চাই। আমি এখানে টাকার বস্তা নিয়ে ভোট করতে আসেনি। আমরা দলীয়ভাবে টাকা খরচ করে যাচ্ছি এবং সংসদ সদস্য হলেও কাজ করে যাব, না হলেও কাজ করে যাব। এ জন্য সংসদ সদস্য হলে জণগনের ন্যায্য অধিকার জনগণ এর দোরগোড়াই পৌঁছে দেব ইনশাআল্লাহ।’


এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা তারবিয়্যাত সম্পাদক মো. জিয়াউল হক, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান ও উপজেলা নায়েবে আমির মো. সাখাওয়াত হোসেন, হাফেজ বেলাল হোসেন, উপজেলা সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, পৌর আমির মাওলানা ফিরোজ হোসেন, উপজেলা যুব সভাপতি মাজেদুর রহমান লিটন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি মো. ইব্রাহিম খলিল।


এদিকে, গতকাল বৃহস্পতিবার বাদ আসর দর্শনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড দক্ষিণ চাঁদপুরে এবং বাদ মাগরিব দর্শনা দারুছ সুন্নাত ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার হলরুমে ওয়ার্ড ও কেন্দ্রের সভাপতি/সেক্রেটারিদের সঙ্গে বৈঠক করেন জেলা জামায়াতের আমির রুহুল আমিন।


বৈঠকে তিনি বলেন, ‘আমরা নিজের আখের গোছানোর জন্য জামায়াতে আসেনি; এসেছি মানবতার কল্যাণ সাধনের জন্য, মানুষের কাজে করার জন্য, সুখে-দুঃখে আপনাদের পাশে থাকার জন্য। এক কাজ করতে গিয়ে আমাদের বহু ভাই জীবন দিলেন, অসংখ্য মা সন্তান হারিয়েছেন, স্ত্রী স্বামী হারিয়ে বিধবা হয়েছেন, সন্তান পিতাকে হারিয়ে এতিম হয়েছে। এখনো মুক্দ্দেসরা মায়ের দরজার দিকে চেয়ে থাকে কখন তার ছেলে ফিরে আসবে। আজ যে হল্ট চাঁদপুরে দাঁড়িয়ে আছি, সেখানে আমার প্রিয় ভাই, চুয়াডাঙ্গার একমাত্র শহীদ রফিককে গুলিতে হত্যা করা হয়েছিল। আজ সুযোগ এসেছে তার রক্তের ঋণ শোধ করার; সেটা সম্ভব শুধুমাত্র ভোটের মাধ্যমে। জনগণের মধ্যে আমরা একটি বড় পরিবর্তন লক্ষ্য করছি, আর এই পরিবর্তন পূর্ণতা পাবে জামায়াতে ইসলামী হতে। একটি উন্নত দেশ গঠনের জন্য, সংস্কৃতি পরিবর্তনের জন্য, বেকার সমস্যার সমাধানের জন্য, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বপরি দর্শনা পৌরসভাকে সুন্দর করে গড়ার জন্য জামায়াতের দাঁড়িপাল্লায় আপনাদের সমর্থন চাই।’


এসময় উপস্থিত ছিলেন জামায়াতের চুয়াডাঙ্গা জেলা শাখার নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আব্দুল কাদের, মাজলিসুল মুফাসিরিনের কেন্দ্রীয় নেতা মাওলানা আবু জার গিফারি, দর্শনা পৌর আমির সাহিকুল আলম অপু, জামায়াতের দর্শনা থানা শাখার সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম জাহিদ, দর্শনা পৌর শাখার নায়েবে আমীর গোলজার হোসেন, সেক্রেটারি শাহরিয়ার আলম দবির প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)