শহিদ স্মৃতি বিদ্যাপীঠ কর্তৃপক্ষের সাথে এসিজির অধিপরামর্শ সভা

আপলোড তারিখঃ 2025-10-17 ইং
শহিদ স্মৃতি বিদ্যাপীঠ কর্তৃপক্ষের সাথে এসিজির অধিপরামর্শ সভা ছবির ক্যাপশন:

ঝিনাইদহ শহিদ স্মৃতি বিদ্যাপীঠ কর্তৃপক্ষের সাথে অ্যাক্টিভ সিটিজেন গ্রুপের (এসিজি) অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই সভা অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত, ‘এসিজি’ উল্লিখিত বিদ্যালয় বিষয়ক একটি নাগরিক প্লাটফর্ম।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ইয়েস সদস্য আকিমুল ইসরাম পলাশের সঞ্চালনায় সভায় মতবিনিময় করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সনাক মাধ্যমিক শিক্ষা উপকমিটির আহ্বায়ক এন.এম. শাহজালাল, আসমা জামান, এসিজি সমন্বয়ক মো. রুহুল আমিন, সদস্য মো. শিপন মোল্লা, ও টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. হুমায়ূন কবীর প্রমুখ। সভায় মূল্যবান মতামত ও শহিদ স্মৃতি বিদ্যাপীঠ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন সনাক সভাপতি জনাব এম. সাইফুল মাবুদ।  সভায় বিগত সভার সিদ্ধান্ত ফলো-আপ, কমিউনিটি মনিটরিং ও কমিউনিটি অ্যাকশন মিটিং থেকে প্রাপ্ত বিভিন্ন সুপারিশ উত্থাপন করা হয়। কর্তৃপক্ষ এসিজি কর্তৃক উত্থাপিত সমস্যাসমূহ সমাধানে পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)