জীবননগরে যুবদলের মোটরসাইকেল শোডাউন

আপলোড তারিখঃ 2025-10-17 ইং
জীবননগরে যুবদলের মোটরসাইকেল শোডাউন ছবির ক্যাপশন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জীবননগরে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে মোটরসাইকেল শোডাউন করেছে যুবদল। গতকাল বৃহস্পতিবার বিকেলে জীবননগর পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করা এ শোডাউনে অংশ নেন পৌর যুবদলের শতাধিক নেতা-কর্মী। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর সমর্থনে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর হযরত আলী সর্দার। এসময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্যসচিব মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান, সদস্য বকুল, জেলা ছাত্রদলের সহসভাপতি হাসানুজ্জামান হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান চাঁদসহ পৌর যুবদলের বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ। শোডাউন শেষে নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে সর্বস্তরের জনগণের সমর্থন কামনা করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)