চুয়াডাঙ্গায় তারেক রহমানের সাক্ষাৎকার বড় পর্দায় সম্প্রচার

আপলোড তারিখঃ 2025-10-17 ইং
চুয়াডাঙ্গায় তারেক রহমানের সাক্ষাৎকার বড় পর্দায় সম্প্রচার ছবির ক্যাপশন:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় দেয়া ৫ অক্টোবরের সাক্ষাৎকারটি বড় পর্দায় সম্প্রচার করেছে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাশে এ সম্প্রচার অনুষ্ঠিত হয়। জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) চুয়াডাঙ্গা জেলা শাখার স্থানীয় নেতা-কর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশ নেন। সম্প্রচারের সময় উপস্থিত দর্শকরা করতালি ও স্লোগানে মুখর করে তোলেন চারপাশ। আয়োজকরা জানান, জনগণের কাছে সত্য ও তারেক রহমানের বক্তব্য পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এসময় উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আমানুল্লাহ বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন শেখ রিপনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)