৩০ পিস ইয়াবাসহ অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মানিক মিয়া আটক

আপলোড তারিখঃ 2017-11-07 ইং
৩০ পিস ইয়াবাসহ অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মানিক মিয়া আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার ভিমরুল্লাহ স্কুলের অদূরে সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ভিমরুল্লাহ থেকে ইয়াবাসহ বিজিবির অবসরপ্রাপ্ত সদস্যকে আটক করেছে সদন থানা পুলিশ। গতকাল সোমবার বেলা ১টার দিকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে তাকে আটক করে সদর থানা হেফাজতে নেয়া হয়। আটককৃত অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। আটক হওয়া অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের নাম মানিক মিয়া (৪৬)। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লাহ গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই জসিম উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে ভিমরুল্লাহ প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার মানিক মিয়ার টেইলার্সের দোকান থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় মানিক মিয়ার দেহতল্লাশী করে সিগারেটের প্যাকেটের মধ্যে থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানায় নেয়া হয়। আটককৃত মানিক মিয়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবসরপ্রাপ্ত সদস্য। তিনি ব্যাটালিয়নের টেইলার্স মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৪ সালে খাগড়াছড়ি বিজিবি ক্যাম্প থেকে স্বেচ্ছায় অবসরগ্রহণ করেন মানিক মিয়া। পরে বাড়ি ফিরে একটি টেইলার্স খুলে ব্যবসা শুরু করেন তিনি। পরে আটককৃত ইয়াবাব্যবসায়ী মানিক মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে রাখা হয়। আজ (মঙ্গলবার) তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)