দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা

২৯ অক্টোবর মনোনয়ন বিতরণ, ২৫ নভেম্বর ভোট

আপলোড তারিখঃ 2025-10-16 ইং
দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ছবির ক্যাপশন:

সকল প্রার্থী ও সাধারণ ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বাদ মাগরিব দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ আজিজুর রহমান এ নির্বাচনী তফসিল ঘোষণা করেন।


তফসিল অনুযায়ী- আগামী ২৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয় থেকে দোকান মালিক সমিতি কর্তৃক প্রদেয় ভোটার তালিকা প্রকাশ করা হবে। পরের দিন ২৪ অক্টোবর বেলা ৩টা থেকে ২৬ অক্টোবর রাত ৯টা পর্যন্ত ভোটার তালিকা অন্তর্ভুক্তি, নাম ও ওয়ার্ড সংশোধনী কার্যক্রম পরিচালনা করা হবে। ২৮ অক্টোবর বেলা ১১টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।


এরপর ২৯ অক্টোবর বেলা ১১টা থেকে ৩০ অক্টোবর রাত ৯টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। পরদিন ৩১ অক্টোবর বেলা ১১টা থেকে রাত ৯টার মধ্যে মনোনয়নপত্র জমাদিতে হবে। ১ নভেম্বর বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থিতা বাতিলের ওপর আপিল, শুনানি ও নিষ্পত্তি কার্যক্রম পরিচালনা করা হবে। ২ নভেম্বর বেলা ৩টায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ৩ নভেম্বর বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ৪ নভেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।


সকল কার্যক্রম শেষে আগামী ২৫ নভেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে দর্শনা ডিএস মাদ্রাসায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচনের তফসিল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ আজিজুর রহমান, সরকারি নির্বাচন কমিশনার জাহিদুল ইসলাম, মুমিনুল ইসলাম, এফ এ আলমগীর ও মনির হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন হাফিজুর রহমান, ফারুক হোসেন এবং ইকবাল হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)