ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার বৃহত্তর পদ্মবিলা ও মোমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ধুতুরহাট গ্রামের বাসিন্দা মরহুম ওমর আলী বিশ্বাসের স্ত্রী ও সরোজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আরিফুল ইসলাম লিণ্টুর মা সুফিয়া বেগম (৮২) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে সরোজগঞ্জের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ কয়েকদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সরোজগঞ্জ ঈদগাহ ময়দানে তার জানাজা ও যুগিরহুদা পশ্চিমপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
