জেলা প্রশাসক বরাবর চিনিকল শ্রমিকদের স্মারকলিপি পেশ

আপলোড তারিখঃ 2017-11-07 ইং
জেলা প্রশাসক বরাবর চিনিকল শ্রমিকদের স্মারকলিপি পেশ ছবির ক্যাপশন:
জাতীয় মজুরী স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে নিজস্ব প্রতিবেদক: সর্বনি¤œ ৮ হাজার ৭৫০ টাকা এবং সর্বোচ্চ সাড়ে ১৩ হাজার টাকা প্রারম্ভিক মজুরী নির্ধারণ করে জাতীয় মজুরী স্কেল ঘোষণা ও ২০১৫ সালের ১ জুলাই হতে তা বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে কেরু’র শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের হাতে দু’পৃষ্ঠার স্মারলিপি তুলে দেন কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী এবং সাধারণ সম্পাদক মাসুদুর রহমান। এরআগে ব্যানার ও ফেস্টুন নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দাবি আদায়ে নানা স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা। এ সময় নের্তৃবৃন্দ চুয়াডাঙ্গা জেলার দর্শনায় অবস্থিত ঐতিহ্যবাহী চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন কেরু এ্যান্ড কোম্পানী (বাংলাদেশ) লিঃ এর বিদ্যমান শ্রম ব্যবস্থাপনা সুসম্পর্ক এবং উৎপাদন ও উৎপাদনশীলতার ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে উৎপাদনের অপরিহার্য্য চালিকা শক্তি কর্মজীবী মানুষের দুঃখ দুর্দশা, মানবেতর জীবন যাপনের বিষয়টি অনুধাবন করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে উত্থাপিত দাবি মেনে নেওয়ার অনুরোধ জানান। স্মারকলিপি প্রদানকালে কেরুর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কয়েক’শ নেতাকর্মী উপস্থিত ছিলেন। ঝিনাইদহ অফিস জানিয়েছে, একই দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে চিনিকলের শ্রমিকেরা। সোমবার সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শ্রমিকরা এ বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সহসাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, শ্রম-ব্যবস্থাপনা সুসম্পর্ক ও উৎপাদন এবং উৎপাদনশীলতার ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে শ্রমিকদের দাবি সর্বনিম্ন ৮ হাজার ৭শ ৫০ টাকা এবং সর্বোচ্চ ১৩ হাজার ৫শ টাকা প্রারম্ভিক মজুরী আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারণ করে জাতীয় মজুরী স্কেল ঘোষণা করতে হবে। পরে তারা তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)