চুয়াডাঙ্গা কোর্ট চত্ত্বরে এনআরবি ব্যাংকের বুথ উদ্বোধন

আপলোড তারিখঃ 2016-09-27 ইং
চুয়াডাঙ্গা কোর্ট চত্ত্বরে এনআরবি ব্যাংকের বুথ উদ্বোধন ছবির ক্যাপশন:
`er4e54` নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় এনআরবি ব্যাংকের বুথ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে এ বুথ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। আজ মঙ্গলবার থেকে এ বুথে যানবাহনের সব ধরনের ফি জমা দেয়া যাবে বলে জানায় কর্তৃপক্ষ। এর ফলে জেলাবাসীর ভোগান্তি আরও একধাপ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত ৫ সেপ্টেম্বর শাহজালাল ইসলামী ব্যাংকের চুয়াডাঙ্গা শাখায় যানবাহনের সব ধরনের ফি গ্রহনের কার্যক্রম শুরু হয়। এর আগে দীর্ঘ নয় মাস জেলায় যানবাহনের ফি জমা দেয়ার কোনো ব্যবস্থা না থাকার নানা ভোগান্তির শিকার হন জেলাবাসী। চুয়াডাঙ্গার বিআরটিএ সূত্র জানায়, এখন থেকে শাহজালাল ইসলামী ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার পাশাপাশি এনআরবি ব্যাংকেও যানবাহনের সব ধরনের ফি জমা দেয়া যাবে। শাহাজালাল ইসলামী ব্যাংকের পাশাপাশি এনআরবি ব্যাংকের বুথ চালু হওয়ায় যানবাহন মালিকেরা স্বস্তির নিশ্বাস ফেলতে পারবেন বলে মনে করছেন তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)