বেলগাছী ইউনিয়ন বিএনপি নেতা সলক বহিষ্কার

আপলোড তারিখঃ 2025-10-15 ইং
বেলগাছী ইউনিয়ন বিএনপি নেতা সলক বহিষ্কার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি জাহিদুল ইসলাম সলককে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) আলমডাঙ্গা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল হক (রোকন) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ও জেলা নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলমডাঙ্গা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন বলেন, ‘দলীয় আদর্শ ও নীতির পরিপন্থি কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। দলের শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এমন পদক্ষেপ অব্যাহত থাকবে।’ 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)