ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ মাগরিব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাঁদপুর গ্রামে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রকিবুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখন।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ছালাম, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা কৃষক দলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান এবং যুবদল নেতা রোকোনুজ্জামান রোকন।
সভায় বক্তারা বলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে চুয়াডাঙ্গা-১ আসনের প্রতিটি ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণজাগরণ সৃষ্টি হচ্ছে। তার নির্দেশেই মাঠের নেতা-কর্মীরা একতাবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়াচ্ছেন। এখন কোনো ভেদাভেদ নয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। বিএনপির এই কর্মসূচিই জনগণের মুক্তির রূপরেখা। প্রতিটি নেতা-কর্মীর লক্ষ্য হতে হবে দলের শক্তি বাড়ানো, সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করা এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলা। বক্তারা আরও বলেন, শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে চুয়াডাঙ্গায় বিএনপি নতুন উদ্যমে সংগঠিত হচ্ছে, এই ঐক্য ও প্রেরণাই আসন্ন নির্বাচনে বিজয়ের পথ তৈরি করবে।
