ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার ভগিরাতপুর গ্রামের মাল্টা চাষি স্বর্ণ পুরস্কার প্রাপ্ত সাখাওয়াত হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল সোমবার সকাল ৭টার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাখাওয়াত হোসেন ভগিরথপুর গ্রামের আব্দুর রহিম মাস্টারের বড় ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
জানা যায়, দামুড়হুদা উপজেলার ভগিরাতপুর গ্রামের আব্দুর রহিম মাস্টারের বড় ছেলে সাখাওয়াত হোসেন ৪০ বিঘা মাল্টা চাষ বিভিন্ন টিভি চ্যানেলে ও পত্রিকায় প্রচার হয়। তার সাফল্যের কথা প্রচার হওয়ার পর বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বর্ণপদকে ভূষিত করেন। গতকাল সোমবার এশার নামাজের পর ভগিরাতপুর গ্রামের তার জানাজা শেষে তাকে দাফন করা হয়।
দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার বলেন, ‘আমরা একটা ভালো চাষি ও উদ্যোক্তাকে হারালাম। শুধু তাই নয়, তার বাগানে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা ছিল। যা হারিয়ে যায় তা আর পূরণ করা সম্ভব হয় না। সাখাওয়াত হোসেনের মৃত্যুতে কৃষি অফিসের পক্ষ থেকে শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
