বিশ্বজিৎ হত্যা : খালাসের রায় স্থগিত করেনি চেম্বার কোর্ট

আপলোড তারিখঃ 2017-11-07 ইং
বিশ্বজিৎ হত্যা : খালাসের রায় স্থগিত করেনি চেম্বার কোর্ট ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: পুরান ঢাকার দর্জি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় হাইকোর্টে খালাসপ্রাপ্ত চার আসামির খালাসের রায় স্থগিত করেনি আপিল বিভাগের চেম্বার কোর্ট। তবে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলেছে আদালত। বিশ্বজিৎকে হত্যার দায়ে বিচারিক আদালতের রায়ে মৃত্যুদ- পাওয়া সাইফুল ইসলাম ও কাইয়ূম মিয়া টিপু এবং যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত গোলাম মোস্তফা ও এএইচএম কিবরিয়াকে খালাস দেয় হাইকোর্ট। এ চারজনের খালাসের রায় স্থগিত চেয়ে গতকাল সোমবার আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে স্থগিতাদেশ না দিলেও ‘লিভ টু আপিল’ করতে চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত আদেশ দেয়। পরে ডেপুটি এটর্নি জেনারেল নজিবুর রহমান সাংবাদিকদের বলেন, আদালত স্থগিতাদেশ দেয়নি। ‘লিভ টু আপিল’ করতে বলেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)