ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার উথলীতে আমন ধানের খেতে ক্ষতিকারক ও উপকারী পোকামাকড় নির্ণয়ের জন্য আলোক ফাঁদ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জীবননগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় উথলী গ্রামের ইটখোলা মাঠে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি অফিসার মো. আলমগীর হোসেন।
কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের ফসলে দুই ধরনের পোকা-মাকড় আছে। একটা ক্ষতিকর পোকা ও অপরটি উপকারী পোকা। কিন্তু আমরা সঠিকভাবে পোকামাকড় নির্ণয় না করে কীটনাশক স্প্রে করে সব পোকা একসাথে ধ্বংস করে ফেলি। উপকারী পোকা ফসলের জন্য খুবই উপকার। এই পোকা পরাগায়নের সহায়তা করে ও ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ফেলে। আপনারা বাস্তবভিত্তিক পোকামাকড় শনাক্তকরণের মাধ্যমে কাক্সিক্ষত পরামর্শ পেতে পারেন সেই লক্ষ্যে এই আলোক ফাঁদ কার্যক্রম অব্যাহত রয়েছে।’
এসময় জীবননগর কৃষি সম্প্রসারণ অফিসার পাভেল রানা, উপ-সহকারী কৃষি অফিসার ইয়াছিন আলী, উথলী ব্লকের কৃষক সংগঠনের সভাপতি নাসির উদ্দীন লিটন, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেনসহ কৃষক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। কৃষকরা বলেন, এই আলোক ফাঁদ যদি আমাদের উপকার হয় তাহলে আমরা সবাই মিলে এই ব্যবস্থা গ্রহণ করব।
