চুয়াডাঙ্গা রেলবাজারে ওভারপাস নির্মাণে ধীরগতি, ক্ষুব্ধ ব্যবসায়ীরা

মানববন্ধনে ক্ষতিপূরণ ও দ্রুত কাজ সম্পন্নের দাবি

আপলোড তারিখঃ 2025-10-13 ইং
চুয়াডাঙ্গা রেলবাজারে ওভারপাস নির্মাণে ধীরগতি, ক্ষুব্ধ ব্যবসায়ীরা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা শহরের রেলবাজার এলাকায় ওভারপাস নির্মাণকাজে ধীরগতি ও যাতায়াতে চরম ভোগান্তির প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। এসময় প্রকল্প এলাকার দুই পাশে রাস্তা নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান তারা। গতকাল রোববার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের রেলবাজার রোডে রেলবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, রেলবাজার এলাকার ওভারপাস নির্মাণ ও সড়ক সম্প্রসারণ প্রকল্পের ধীরগতির কারণে এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কার্যত শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে শত শত ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বারবার জেলা প্রশাসন ও সড়ক বিভাগকে অবহিত করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।


মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ, সদস্যসচিব সুমন পারভেজ খান, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পল্টু, জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব জোয়ার্দ্দার রিংকু, জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব ও রেল বাজার ব্যাবসায় সমিতির সভাপতি ফারুক মালিক।
এসময় উপস্থিত ছিলেন রেল বাজার ব্যাবসায় সমিতির সাধারণ সম্পাদক রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ, অপু বিশ্বাস, কোষাধ্যক্ষ মুকুল, প্রচার সম্পাদক আসরাফ, ধর্মবিষয়ক সম্পাদক মোস্তফা, সাংগঠনিক সম্পাদক রাহেন শেখ, সদস্য টিপু মিয়া, রফি, রনি, মিলন, তরু প্রমুখ। বক্তারা অবিলম্বে প্রকল্পের কাজ দ্রুত শেষ করা, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যথাযথ ক্ষতিপূরণ ও বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)