ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নের ছাতিয়ানতলায় চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ হাসান খান বাবু খানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ছাতিয়ানতলা গ্রামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করা হয়।
আগে ছাতিয়ানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ওয়ার্ড বিএনপির সভাপতি কাউছার আলীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান এর অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি সহিদুল ইসলাম মোল্লা, ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাশারুল হাবিব বাশার, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, বিএনপি নেতা জাহাঙ্গীর হাজি, শিবলু খান, ওবাইদুল ইসলাম, আজিম খান, রুহুল আমিন, আশব আলী, আশাদ, নাজিম আলী, মাহাতাব, আব্দুল কাদের প্রমুখ।
এসময় কৃষকদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন কৃষকদল সভাপতি আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ মেম্বার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আক্তার, সাধারণ সম্পাদক রমজান আলী টিটোন, প্রবীণ বিএনপি নেতা আব্দুল কাদের, বিশিষ্ট ব্যবসায়ী আমানুর বিশ্বাস, যুবদল নেতা মাসুদ রানা, মনিরুজ্জামান, নাজমুল, আলামিন, স্বেচ্ছাসেবক দল নেতা আনারুল ইসলাম, জিয়ারুল ইসলামসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাবেদ আলী মেম্বার।
