ছবির ক্যাপশন:
জীবননগরের সেনেরহুদা গ্রামের বিবাহিত ও অবিবাহিতের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উথলী বাজার ফুটবল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলা শুরু হওয়ার আগে খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন ও ফুটবল উপহার দেন উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আরিফুল ইসলাম, সেক্রেটারি এম হাসানুজ্জামান, সহকারী সেক্রেটারি সুজাউল হক জিহাদ, উথলী ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি ফিরোজ হোসেন, সহকারী সেক্রেটারি হাসিবুর রহমান। খেলায় বিবাহিতকে ০-১ গোলে হারিয়ে জয়লাভ করে অবিবাহিত খেলোয়াড়রা।
