‘হেক্সাগার্ড রোভার’-এর উদ্ভাবক তরুণ জিহাদের পাশে তারেক রহমান

দর্শনায় উপস্থিত ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রতিনিধি দল

আপলোড তারিখঃ 2025-10-11 ইং
‘হেক্সাগার্ড রোভার’-এর উদ্ভাবক তরুণ জিহাদের পাশে তারেক রহমান ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের জন্য গৌরবময় স্বর্ণপদক জয়ী তরুণ উদ্ভাবক ও গবেষক জাহিদ হাসান জিহাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। চুয়াডাঙ্গা জেলার দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা জাহিদ হাসান জিহাদের মেধাভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। শনিবার (১১ অক্টোবর) দুপুরে তারেক রহমানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল দর্শনা পরানপুরে জিহাদের গ্রামের বাড়িতে যান।


মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশন কমপিটিশন অ্যান্ড এক্সিবিশন (ডওঈঊ) ২০২৫-এ বিশ্বের প্রায় দুই শতাধিক দলের মধ্যে বাংলাদেশের তরুণ উদ্ভাবক জাহিদ হাসান জিহাদের তৈরি ‘হেক্সাগার্ড রোভার’ রোবটটি আইটি ও রোবোটিক্স ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয়ে স্বর্ণপদক অর্জন করে। ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা জিহাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তারেক রহমানের পক্ষ থেকে তরুণ উদ্ভাবকের হাতে শুভেচ্ছা বার্তা ও আর্থিক সহযোগিতা তুলে দেন রুমন।


প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, বিএনপি’র উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু, ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেন এবং বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ প্রমুখ।


এদিকে তরুণ উদ্ভাবক জাহিদ হাসান জিহাদের সঙ্গে উপস্থিত ছিলেন তার মা নাসিমা খাতুন, বোন সুমাইয়া তাসমিন ঈশিতা এবং গবেষণা দলের সদস্য খাজা মুদাছির ইবনে আজম, স্বপন আলী, মোহাম্মদ আসাদুজ্জামান সাব্বির, মোহাম্মদ সাব্বির হাসান, মজিতুল ইসলাম সিফাত, মোহাম্মদ নাসিম হোসেন নূর ও মোহাম্মদ হাসিবুল হাসান।


উল্লেখ্য, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পরানপুর গ্রামের জয়নাল আবেদীন ও নাসিমা খাতুনের সন্তান জাহিদ হাসান জিহাদ ছেলেবেলা থেকেই আবিষ্কারের নেশায় অনুপ্রাণিত। মধ্যবিত্ত পরিবারের এই মেধাবী শিক্ষার্থী বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে পৌঁছে দিয়েছেন তার উদ্ভাবনী কর্ম ‘হেক্সাগার্ড রোভার’ এর মাধ্যমে। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)