ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

আপলোড তারিখঃ 2025-10-11 ইং
ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন:

ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও নবগঙ্গা নদী সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং দৌধতদিয়া-পাটুনিয়া পদ্মাসেতু নির্মাণ, নবগঙ্গা নদী সংস্কার বাস্তবায়ন কমিটি।


মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন রেললাইন বাস্তবায়ন কমিটির সভাপতি সাবেক উপাধ্যক্ষ এম.এন. শাহজালাল, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি আসিফ কাজল, জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট মোকাররম হোসেন টুলু, জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম.এ. মজিদ, দৈনিক নবচিত্রের সম্পাদক অ্যাড. আলাউদ্দিন আজাদ, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, মুফতি আরিফ বিল্লাহ এবং মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু।


বক্তারা বলেন, ঝিনাইদহ জেলা দীর্ঘদিন ধরে অবহেলিত। স্বাধীনতার পর থেকে এ জেলার উন্নয়নে তেমন কোনো পদক্ষেপ নেয়া হয়নি। জেলায় রেললাইন ও মেডিকেল কলেজ না থাকায় যোগাযোগ ব্যবস্থা ও চিকিৎসা খাত মারাত্মকভাবে পিছিয়ে আছে। তারা অবিলম্বে ঝিনাইদহে রেললাইন স্থাপন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং নবগঙ্গা নদী খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানান। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)