উথলীতে নিহত দুই ভাইয়ের পরিবারের খোঁজ নিলেন বাবু খান

আপলোড তারিখঃ 2025-10-11 ইং
উথলীতে নিহত দুই ভাইয়ের পরিবারের খোঁজ নিলেন বাবু খান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যার শিকার দুই ভাইয়ের পরিবারের সার্বিক খোঁজখবর নিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ,  বিজিএমইএ’র সভাপতি মাহমুদুল হাসান খান বাবু। শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিহত মিন্টা ও হামজার বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন তিনি। এবং পরিবারের সদস্যদের সঠিক বিচার পেতে সহযোগিতার আশ্বাস দেন। 


এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমানসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।


উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর (শনিবার) সকালে গরুর জন্য মাঠে ঘাস কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দুই ভাই মিন্টা ও হামজার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। ঘটনাস্থলেই হামজা আলীর মৃত্যু হয়। মিন্টা মিয়াকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে হলেও চিকিৎসাধীন অবস্থায় আধা ঘণ্টা পর তিনিও মারা যান। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)