ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: ময়মনসিংহের চর ঈশ্বরদিয়া বেড়িবাঁধ এলাকায় সাড়ে ছয় বছরের ভাতিজিকে ধর্ষণ শেষে হত্যা মামলায় সাইফুল ইসলামকে মৃত্যুদ-ের আদেশ দিয়েছেন আদালত। ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন রবিবার এ আদেশ দেন। মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২৩ জানুয়ারি ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদিয়া বেড়িবাঁধ এলাকায় সৎ ভাই সিরাজ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারকে ধর্ষণ করে। ভিকটিম ধর্ষণের কথা প্রকাশ করে দিতে পারে এ আশংকায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে আজিজের ছেলে সাইফুল ইসলাম। এ ঘটনায় নিহত সুমাইয়ার পিতা সিরাজ মিয়া বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা করে। দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য প্রমাণ শেষে রবিবার আদালত আসামী সাইফুল ইসলামের উপস্থিতিতে তাকে মৃত্যুদ- ও এক লক্ষ টাকা অর্থদ-ের রায় প্রদান করেন। আদালত আসামীর স্থাবর অস্থাবর নিলামে বিক্রি করে অর্থদ-ের অর্থ আদায় করে ভিকটিমের পিতামাতাকে দেওয়ারও আদেশ দিয়েছেন। মামলায় বাদী রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবি ছিলেন শিব্বির আহমেদ লিটন, কবির উদ্দিন ভূইয়া ও বিশ্বনাথ পাল।
