দর্শনায় শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি খোকনকে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2025-10-11 ইং
দর্শনায় শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি খোকনকে সংবর্ধনা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন খোকনকে সংবর্ধনা দিয়েছে সংগঠনের দর্শনা শাখা কার্যালয়। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় সংগঠনের দর্শনা শাখা কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠনের দর্শনা শাখা কার্যালয়ের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন খোকন।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘চুয়াডাঙ্গা জেলার বাস, ট্রাক ও ট্যাংকলরী শ্রমিকদের আস্থার সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে চাই। জেলার প্রতিটি শ্রমিকের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। সংগঠনের উন্নয়নমূলক কার্যক্রমে সকল সদস্যের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’ এসময় তিনি শ্রমিক ইউনিয়নের প্রতিটি সদস্যকে সততা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সহসভাপতি হাফিজুর রহমান শান্ত, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম, দর্শনা শাখা কার্যালয়ের সাধারণ সম্পাদক আবু সাইদ, সিনিয়র সহসভাপতি হুমায়ন কবির, প্রচার সম্পাদক সানোয়ার হোসেন, কোষাধ্যক্ষ শ্রী পার্থ প্রতিম রবি শিকদার, কার্যনির্বাহী সদস্য নাজমুল হোসেন প্রমুখ।


বক্তারা বলেন, সংগঠনের ঐক্য ও শ্রমিকদের অধিকার রক্ষায় নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে সংগঠনের নেতৃবৃন্দের আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানান তারা। শেষে সংবর্ধিত অতিথির হাতে ফুল ও সম্মাননা তুলে দেন শাখা কার্যালয়ের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)