ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের প্রাগপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় এ পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
তিনি বলেন, ‘বাংলাদেশ আজ নৈতিক নেতৃত্বের সংকটে ভুগছে। দুর্নীতি, অন্যায় ও স্বজনপ্রীতি সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতি পরিবর্তন করা সম্ভব শুধু জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও ইনসাফের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে। আর সেই সরকার গঠন করতে পারে কেবলমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী।’ অ্যাডভোকেট রাসেল আরও বলেন, ‘দুর্নীতিবাজদের দ্বারা দুর্নীতি দমন সম্ভব নয়, অন্যায়কারীদের দ্বারা ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। জামায়াতের নির্বাচিত নেতারা জনগণের সম্পদে হাত দেয় না, তারা সততা ও দেশপ্রেমের প্রতীক।’
তিনি যোগ করেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই- যেখানে প্রশাসন জবাবদিহিমূলক, বিচারব্যবস্থা নিরপেক্ষ, রাজনীতি নৈতিকতার ভিত্তিতে হবে। জনগণের টাকা লুটপাট বন্ধ হবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে, কৃষক ও শ্রমিক ন্যায্য অধিকার পাবে, আর যুবসমাজ আশা ও মর্যাদা পাবে। ইনশাআল্লাহ, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে এই স্বপ্ন বাস্তব হবে।’ রাসেল জনগণকে ভোটের মাধ্যমে নৈতিক, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে অংশ নিতে আহ্বান জানান।
পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক মো. আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মো. দারুস সালাম, স্থানীয় থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড সভাপতি হাফেজ আল মেরাজ এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান ওসমান। পথসভা শেষে এলাকাবাসীর উচ্ছ্বাস ও সাড়া প্রমাণ করেছে- জনগণ পরিবর্তন চায়, জনগণ চায় ন্যায়ভিত্তিক নেতৃত্ব।
