ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: রাজধানীর কাকরাইলে মা-ছেলেকে গলাকেটে হত্যার ঘটনায় হত্যাকারী সন্দেহে আল আমিন ওরফে জনিকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পরিদশক (ওসি-তদন্ত) আলী হোসেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার রাতে গোপালগঞ্জ থেকে জনিকে গ্রেফতার করে র্যাব।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় কাকরাইলের ভিআইপি রোডের ৭৯/১ নম্বর বাসার গৃহকর্তা আবদুল করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে শাওনকে (১৯) গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আব্দুল করিম ও তার তৃতীয় স্ত্রী শারমিন মুক্তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে জিজ্ঞাসাবাব্দ করে পুলিশ। পরে হত্যার পরিকল্পনাকারী হিসেবে তাদের গ্রেফতার দেখানো হয়। তাদের দেয়া তথ্য মতে, তাদের নির্দেশেই শারমিনের ভাই জনি তাদের দুইজনকে হত্যা করে বলে জানানো হয়।
