চুয়াডাঙ্গায় সেনা অভিযানে স্বামীসহ মাদক সম্রাজ্ঞী শিপরা গ্রেপ্তার

বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

আপলোড তারিখঃ 2025-10-10 ইং
চুয়াডাঙ্গায় সেনা অভিযানে স্বামীসহ মাদক সম্রাজ্ঞী শিপরা গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুগগড়ি বুদ্ধিমানপাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শিপরা বেগম ও তার স্বামী বাবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ছয়টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলে এ অভিযান। গ্রেপ্তার মৃত আবুল হোসেনের ছেলে বাবুল হোসেন (৫৫) এবং শিপরা বেগম (৬০) তার স্ত্রী। তাদের বাড়ি থেকে ১ হাজার ৭০৮ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৩ লাখ ১৬ হাজার ৬৬৭ টাকা, পাঁচটি বাটন ফোন ও দুটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করে সেনাবাহিনী। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, সেনাবাহিনী দুজন আসামিকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)