ফেনসিডিল ও ভায়াগ্রা উদ্ধার, আটক ৭

জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান

আপলোড তারিখঃ 2025-10-10 ইং
ফেনসিডিল ও ভায়াগ্রা উদ্ধার, আটক ৭ ছবির ক্যাপশন:

জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ফেনসিডিল, ভায়াগ্রা ট্যাবলেট ও ভারতে যাওয়ার সময় ৭ বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার বিভিন্ন সীমান্ত এসব অভিযান পরিচালনা করা হয়। মহেশপুর ব্যাটালিয়ন  সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭১/১-এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মো. মফিজ উদ্দিনের কলাবাগান থেকে আসামিবিহীন ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ অভিযান পরিচালনা করেন হাবিলদার মো. কামরুল হাসান।


এছাড়া, রাত ১২টা ২০ মিনিটের দিকে খোসালপুর বিওপির সীমান্ত পিলার ৬০/৭৪ আর সংলগ্ন খোসালপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ধানখেত থেকে ১৯৬ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন হাবিলদার মো. নুরুজ্জামান হাওলাদার। একই দিন সকাল ৭টা ১০ মিনিটে পলিয়ানপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/২৩-আর থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর পশ্চিমপাড়া গ্রামের মো. মনছের আলীর মেহগনি বাগানে অভিযান চালিয়ে আরও ৩২০ পিস ভারতীয় ভায়াগ্রা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. ফারুক হোসেন।


অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে বাঘাডাঙ্গা বিওপির সীমান্ত পিলার ৬০/৩৭ আর সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ২ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার মুনুডিয়া গ্রামের পংকজ মজুমদারের ছেলে পারিজাত মজুমদার (১৮) ও একজন নারী। এছাড়া, একই বিওপির সীমান্ত পিলার ৬০/৩১ আর সংলগ্ন হুদাপাড়া গ্রামের সিমখেত থেকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে নারী ও শিশুসহ ২ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। এছাড়াও, খোসালপুর সীমান্ত পিলার ৬০/৭৪ আর সংলগ্ন এলাকায় ৩ বাংলাদেশি পুরুষকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)