কার্পাসডাঙ্গা বাজারের ব্যবসায়ী মিলন আর নেই

আপলোড তারিখঃ 2025-10-10 ইং
কার্পাসডাঙ্গা বাজারের ব্যবসায়ী মিলন আর নেই ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের সাবেক পোল্ট্রি ফিড ব্যবসায়ী মিলন হোসেন (৩৮) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন। স্ট্রোকজনিত কারণে গত বুধবার দিবাগত রাত ১০টার দিকে সিলেটের কর্মস্থলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বয়রা গ্রামের মরহুম আমজাদ মাস্টারের দ্বিতীয় পুত্র। ইন্তেকালের সময় তিনি স্ত্রী, দুই ছেলে, মা, ভাই-বোন ও অসংখ্য আত্মীয়-স্বজনসহ শুভাকাক্সক্ষী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে জানাজা শেষে নিজ গ্রাম বয়রা কবরস্থানে তাকে দাফন হয়। পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)