মেহেরপুরে পুলিশ অফিস ও সদর কোর্ট পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি বেলায়েত হোসেন

আপলোড তারিখঃ 2025-10-10 ইং
মেহেরপুরে পুলিশ অফিস ও সদর কোর্ট পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি বেলায়েত হোসেন ছবির ক্যাপশন:

‎খুলনা বিভাগীয় পুলিশের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ বেলায়েত হোসেন মেহেরপুর পুলিশ অফিস ও সদর কোর্ট পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি পরিদর্শন করেন। ‎এসময় তিনি মেহেরপুর পুলিশ অফিসের বার্ষিক পরিদর্শন, হিসাব শাখার ষাণ্মাসিক পরিদর্শন এবং সদর কোর্টের বার্ষিক পরিদর্শন করেন।‎


পরিদর্শন উপলক্ষে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেন মেহেরপুর সদর কোর্টে পৌঁছালে কোর্ট পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শনকালে তিনি প্যারেড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন।‎    এসময় উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামিনুর রহমান খান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আতিকুল হক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)