জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2025-10-10 ইং
জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ছবির ক্যাপশন:

জীবননগরে বীজের প্যাকেট আমদানিকারকের তথ্য ও মূল্য না থাকায় এবং বেশি দামে সার বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।


মোহাম্মদ মামুনুল হাসান জানান, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত জীবননগর বাজারে বীজ, কীটনাশক, ও মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বীজের প্যাকেট আমদানিকারকের তথ্য, মূল্য ও বীজ সম্পর্কিত অন্যান্য প্রয়োজনীয় তথ্য না থাকায় জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় মেসার্স শীলা বীজ ভান্ডারকে ২৫ হাজার ও মেসার্স গ্রীন লাইফ সীডসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশি দামে সার বিক্রি করায় একই আইনের ৪০ ধারায় মেসার্স এ্যানি এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় ।


চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আরও জানান, অভিযানের সময় তাদের মূল্য-তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য/ওষুধ/বীজ বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন কার্যালয় বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)