ঝিনাইদহে অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য আটক

আপলোড তারিখঃ 2025-10-09 ইং
ঝিনাইদহে অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য আটক ছবির ক্যাপশন:

ঝিনাইদহে অস্ত্রসহ আতাউল মণ্ডল নামের এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল বুধবার ভোররাতে সদর উপজেলার বামনাইল গ্রামের মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন। আটক আতাউল মণ্ডল কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামের গোলাম রাব্বানীর ছেলে। তিনি স্থানীয় জামাল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আটকের সময় আতাউলের কাছ থেকে একটি ওয়ান শুটার পিস্তল, দুটি রাবার বুলেট, একটি ককটেল, একটি ছোট কুড়াল ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)