খাড়াগোদায় বিপণ্ন মেছো বিড়ালের মরদেহ উদ্ধার

মাটিতে পুঁতে দিলো স্বেচ্ছাসেবী সংগঠন

আপলোড তারিখঃ 2025-10-09 ইং
খাড়াগোদায় বিপণ্ন মেছো বিড়ালের মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা-ভুলটিয়া রোডের পাশে গতকাল বুধবার ভোর ৬টার দিকে স্থানীয় কৃষকেরা একটি মেছো বিড়াল পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যার প্রভাষক আহসান হাবীব শিপলু দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সেটি মাটিতে পুঁতে ফেলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।


সংগঠনের সভাপতি বলেন, দআমরা দীর্ঘদিন বন্যপ্রাণি নিয়ে কাজ করি। কিন্তু এত বড় মাপের মেছো বিড়াল আমাদের এই প্রথম দেখা পেলাম। কিন্তু তা মৃত। আমরা মাঠের কৃষকদের দেওয়া তথ্য ও বিড়ালটির শরীর পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম কোনো ভারী যানবাহনের সাথে মারাত্মক সংঘর্ষ হয়েছে। তার ডান পাশের মাথা ও চোখে মারাত্মক জখমের চিহ্ন দেখতে পেয়েছি। আর কোথাও কোনো জখমের চিহ্ন নেই। মেছোবিড়াল হলো কৃষকের বন্ধু। এরা তাদের জীবন দশায় প্রচুর ইঁদুর খেয়ে থাকে। তাছাড়া জলাশয় পরিষ্কার করে পচা, রোগাক্রান্ত মাছ খাই।’


সংগঠনের সদস্য হাসানুজ্জামান রিগান বলেন, ‘আমরা পথচারীদের মাঝে মেছো বিড়ালের উপকারিতা ও সংরক্ষণের বিষয়ে সচেতনতা সৃষ্টি করি। সর্বশেষ সকলের উপস্থিতিতে মাটিচাপা দিয়ে দেয়। মেছোবিড়ালটি লম্বায় প্রায় ৪ ফিট ও ওজন হবে প্রায় ২০ কেজি। এটা একটা প্রাপ্তবয়স্ক পুরুষ।’ স্থানীয়রা জানান, এই মাঠে আরও অনেক মেছো বিড়ালের দেখা মেলে। সংগঠনের পক্ষ থেকে এই এলাকায় মেছোবিড়াল রক্ষায় প্রচারণা চালিয়ে যাবে বলে আশ্বাস দিলেন সংগঠনের সভাপতিসহ সদস্যরা। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)