আখচাষে উৎসাহ ফেরাতে আবারও দাম বাড়াল সরকার

আপলোড তারিখঃ 2025-10-09 ইং
আখচাষে উৎসাহ ফেরাতে আবারও দাম বাড়াল সরকার ছবির ক্যাপশন:

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) নিয়ন্ত্রিত চিনিকল এলাকাগুলোর জন্য ২০২৫-২০২৬ মাড়াই মৌসুমে আখের মূল্য বাড়ানো হয়েছে। গতকাল বুধবার শিল্প মন্ত্রণালয়ের অনুমোদনের পর বিএসএফআইসি স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মিলগেটে আখের ক্রয়মূল্য প্রতি কুইন্টাল ৬০০ টাকা থেকে ২৫ টাকা বাড়িয়ে ৬২৫ টাকা করা হয়েছে। অপর দিকে, বহিকেন্দ্রে আখের দাম ৫৮৭ টাকা থেকে ২৫ টাকা বাড়িয়ে ৬১২ টাকা নির্ধারণ করা হয়েছে।


আগের মতোই ৮৭ শতাংশ বা তার বেশি চিনি আহরণে আখ সরবরাহ করলে প্রিমিয়াম মূল্য প্রদান অব্যাহত থাকবে। পাশাপাশি বীজ আখের দামও বাড়ানো হয়েছে। এফএস ও সিএস শ্রেণির বীজ আখের মূল্য প্রতি কুইন্টাল ১২ টাকা থেকে বাড়িয়ে ১৪ টাকা এবং টিএলএস শ্রেণির বীজ আখের মূল্য ৬ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা ও একান্ত সচিবকে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠিয়েছেন।
কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, ‘চাষিদের কথা বিবেচনা করেই সরকার আবারও আখের মূল্য বাড়িয়েছে। আশা করছি, আগামী বছরও এ ধারা অব্যাহত থাকবে। এতে আখ চাষে কৃষকদের আগ্রহ বাড়বে এবং চিনিকলগুলো আবারও প্রাণ ফিরে পাবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)