চুয়াডাঙ্গায় প্রয়াত ড্রাইভারের স্ত্রীর হাতে আর্থিক সহায়তা প্রদান

আপলোড তারিখঃ 2025-10-08 ইং
চুয়াডাঙ্গায় প্রয়াত ড্রাইভারের স্ত্রীর হাতে আর্থিক সহায়তা প্রদান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রয়াত এক সদস্যের পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে প্রয়াত ড্রাইভার আবুল হোসেনের স্ত্রীর হাতে এককালীন ৫০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়। প্রয়াত আবুল হোসেন চুয়াডাঙ্গা পৌর শহরের সাতগাড়ী পাড়ার বাসিন্দা ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারটি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সংগঠনের পক্ষ থেকে তার পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ইসলাম, সহসভাপতি মুসা কবির ঠাণ্ডু, সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুল ইসলাম মণ্টুসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। তারা প্রয়াত আবুল হোসেনের স্ত্রীকে হাতে হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে সংগঠনের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দেন। সংগঠনের অফিস সহকারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সহায়তা প্রদানের বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)