মেহেরপুরে ভৈরব নদে অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

আপলোড তারিখঃ 2025-10-08 ইং
মেহেরপুরে ভৈরব নদে অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস ছবির ক্যাপশন:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর ভৈরব নদীতে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলা এই অভিযানে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার প্রায় ২ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র মৎস্য অফিসার, উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের সদস্যরা। ‎সরকারি নির্দেশনা অনুযায়ী, অবৈধ চিংড়ি পুশনেট, চায়না দুয়ারি জাল ও নদীতে স্থাপিত অবৈধ বাঁধ অপসারণের মাধ্যমে প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন ও মজুত সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)