কর্মচারীর কর্মবিরতি, বিক্ষোভ ও প্রতিবাদ সভা

আপলোড তারিখঃ 2017-11-06 ইং
কর্মচারীর কর্মবিরতি, বিক্ষোভ ও প্রতিবাদ সভা ছবির ক্যাপশন:
মেহেরপুরে ৭ দফা দাবিতে সড়ক ও জনপথ শ্রমিক মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে ৭ দফা দাবিতে কর্মচারীর কর্মবিরতি, বিক্ষোভ, প্রতিবাদ সভা, অবস্থান ধর্মঘট পালন করেছে জেলা সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের শ্রমিকরা। গতকাল রবিবার জেলা সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফ হোসেনের নেতৃত্বে এ কর্মসুচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ আবু শাহীন সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক গহর আলী, সদস্য হায়াত আলী, রাশিদুল ইসলাম, মফিজুর রহমান, রবিউল ইসলাম, ফিরাতুল ইসলাম, দুদ্দু শেখ, সিদ্দিক আলী, আবুল বাকি, আব্দুল মান্না, জামাল আলী, আবু তালেব, আমঝাদ হোসেন। অবস্থান ধর্মঘটে ওয়ার্কচার্জড কর্মচারীদের চাকুরির বয়সসীমা ৬০ এর স্থলে ৬২ করতে হবে, বিনা পেনশনে যাদের বয়স ৬০ বছর পূর্ণ হয়েছে তাদের উপযুক্ত অনুদানের ব্যবস্থা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যাচাইকৃত ২ হাজার ৬শ ৬৭ জন ওয়ার্কচার্জড কর্মচারীকে দ্রুততম সময়ের মধ্যে শুন্য পদের বরাবরে নিয়মিত ও অবশিষ্ট ৪ হাজার ৩শ ৯২ জন ওয়ার্কচার্জড কর্মচারীকে শর্ত শিথিল করে নিয়মিত প্রজ্ঞাপন/এসআরও জারী করা সহ ৭টি দাবি জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)