মেহেরপুরে ধানের শীষের পক্ষে গণসংযোগ

আপলোড তারিখঃ 2025-10-08 ইং
মেহেরপুরে ধানের শীষের পক্ষে গণসংযোগ ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোপালপুর বাজারে বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলভার বিকেল ৫টায় এ কর্মসূচি শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আনসারুল হক, ইলিয়াস হোসেন, আলমগীর খান ছাতু, সদর উপজেলা বিএনপির সভাপতি প্রভাষক ফয়েজ মোহম্মদ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ সাধারণ সম্পাদক এহান উদ্দিন মনা প্রমুখ।


প্রধান অতিথি অ্যাডভোকেট কামরুল হাসান ধানের শীষের পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যে একটি র‍্যালি ও পথসভা করেন। পথসভার মধ্যদিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে কাজ করার জন্য অবগতি করেন, সেই সাথে বিএনপি ও জিয়া পরিবারের পক্ষে জনসাধারণকে বোঝান। এছাড়াও সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকার প্রজেক্টরের মাধ্যমে জনগণের মাঝে সম্প্রচার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)