ভাংবাড়ীয়া ইউনিয়নে মহিলা দলের উঠান বৈঠক

আপলোড তারিখঃ 2025-10-08 ইং
ভাংবাড়ীয়া ইউনিয়নে মহিলা দলের উঠান বৈঠক ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেনের বাড়ির সামনে এ সভা অনুষ্ঠিত হয়। ৩ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি রাফিয়া খাতুনের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে প্রধান বক্তা ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান।


এছাড়া উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি মাফুজা ইয়াসমিন জলি, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, মহিলা দলের সাধারণ সম্পাদক সাগরী খাতুন, সহসভাপতি শাহারভানু, যুগ্ম সাধারণ সম্পাদক রোক্সোনা খাতুন, ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হুদা ও সাধারণ সম্পাদক উসমান গনি, কৃষক দলের সিনিয়র সহসভাপতি মজিবার রহমান কালু, প্রবীণ বিএনপি নেতা কদরুল হুদা, হিরোক আলী, ডালিম হোসেনসহ আরও অনেকে। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন।


সভায় বক্তারা আগামী নির্বাচনকে সামনে রেখে মহিলা দলের সক্রিয়তা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর জোর দেন। ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান তাঁর বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত করতে মহিলা দলের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটের প্রচারণার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বক্তারা বলেন, আমাদের প্রতীক ধানের শীষ- এটি জনগণের জন্য কল্যাণকর। আমাদের দায়িত্ব হলো বাড়ি বাড়ি গিয়ে জনগণকে বোঝানো এবং ধানের শীষে ভোট চাওয়া।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)