দর্শনায় ওয়াশরুমে পরিত্যক্ত হ্যান্ডকাপ ও নষ্ট মোবাইল উদ্ধার

আপলোড তারিখঃ 2025-10-08 ইং
দর্শনায় ওয়াশরুমে পরিত্যক্ত হ্যান্ডকাপ ও নষ্ট মোবাইল উদ্ধার ছবির ক্যাপশন:

দর্শনা রেলবাজার বড় মসজিদের ওয়াশরুম থেকে একটি পুরনো হ্যান্ডকাপ ও একটি নষ্ট মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে দর্শনা থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুল হক ঘটনাস্থল থেকে এসব জিনিস উদ্ধার করেন।পুলিশ জানায়, ওয়াশরুমটি পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মী এক হরিজন পুরনো, জংধরা হ্যান্ডকাপ ও নষ্ট মোবাইল ফোনটি দেখতে পান। পরে তিনি বিষয়টি মসজিদ কমিটিকে জানান। মসজিদ কমিটির সদস্যরা ঘটনাটি দর্শনা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ এসে হ্যান্ডকাপ ও মোবাইল উদ্ধার করে থানায় নিয়ে যায়।


 দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর বলেন, ‘প্রায় ১০ থেকে ১২ বছর পুরনো একটি হ্যান্ডকাপ ও নষ্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)