ঝিনাইদহ বাসষ্ট্যান্ডপাড়ার দীপু নিখোঁজ : সন্ধান চেয়ে মাইকিং

আপলোড তারিখঃ 2017-11-06 ইং
ঝিনাইদহ বাসষ্ট্যান্ডপাড়ার দীপু নিখোঁজ : সন্ধান চেয়ে মাইকিং ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার ঝিনাইদাহ বাসষ্ট্যান্ডপাড়ার শাহিদুল কবির দীপুকে (৫০) পাওয়া যাচ্ছেনা। গতকাল রবিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তার সন্ধানের জন্য করা হয়েছে মাইকিং। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ঝিনাইদাহ বাসষ্ট্যান্ড পাড়ার টার্মিনাল সংলগ্ন মসজিদের পাশে মরহুম সাফায়েত আলীর ছেলে ও ডা. শফিউল কবির জিপুর ছোট ভাই শাহিদুল কবির দীপু। তিনি ১৬ বছর পূর্বে ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এভাবে তিনি নিজ বাড়িতে থেকে জীবন যাপন করে আসছিল। তিনি নিজের নাম ঠিকানা পরিচয় দিতে পারেন। প্রতিদিনের ন্যায় দীপু রবিবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা নাগাদ বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে।  সম্ভাভ্য স্থানে খোঁজ খবর নিতে থাকে। তাকে না পেয়ে পরে করা হয় মাইকিং। তার সন্ধ্যান পেলে ডা. শফিউল কবির জিপু, প্রশাসক, ইম্প্যাক্ট ফাউন্ডেশন, চুয়াডাঙ্গা এই ঠিকানায় খোঁজ কিংবা পৌছে দেওয়ার জন্য অনুরোধ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)