ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মোমিনপুর বাজারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের পক্ষে এ কর্মী সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোমিনপুর ইউনিয়ন বিএনপি ও সদর থানা কৃষক দলের সদস্যসচিব জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি গেন্দু মিয়া রাঙ্গা মিয়া, বেল্টু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক (১) নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, প্রচার সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সদস্য আব্দুল কুদ্দুস ও সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর।
ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আসান, তাজ, শান্ত, জাহাঙ্গীর, রেজা, সেকেন্দার, রকিল, কুরমান, জাকির মেম্বার, শাহিন মেম্বার, ইসমাইল মণ্ডল, রকিবুল হোসেন, হামিদ মেম্বার, হাসেম, আজিবার, লোকমান, রশিদ, টেংরা, রানা, রোকন ও মানোয়ার। সার্বিক সহযোগিতায় ছিলেন আজিজুল ও শাকিল। সভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থেকে মাঠে থাকার আহ্বান জানান।
