ঝিনাইদহে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন কর্মশালা

আপলোড তারিখঃ 2025-10-07 ইং
ঝিনাইদহে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন কর্মশালা ছবির ক্যাপশন:

ঝিনাইদহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বাস্তবায়ন উপলক্ষে এক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে জেলা শহরের আরাপপুর ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত ৪০ জন সংবাদকর্মী অংশ নেন।


 জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফ কর্মশালায় সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান। কর্মশালায় বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান, জেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ রিজাউল করিম, ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম ও গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক উজ্জ্বল হোসেন।


কর্মশালায় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সহ সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি আলাউদ্দিন আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।


কর্মশালায় বক্তারা বলেন, টাইফয়েড একটি জীবানুবাহিত রোগ। এটি পানি ও খাবারের মাধ্যমে মানবদেহে সংক্রমণ ছড়ায়। আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের টাইফয়েড টিকা প্রদান করা হবে। সারাদেশে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়িত হবে। কর্মশালায় জানানো হয়, টিকাদানের জন্য অনলাইনে ঝিনাইদহ জেলায় চার লাখ ৮৯ হাজার রেজিস্ট্রেশন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু এ পর্যন্ত মাত্র অনলাইনে রিজিষ্টেশন হয়েছে ১ লাখ ৫৩ হাজার। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)